দেশের শীর্ষ অনলাইন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের ইনচার্জ ও এডিটরদের নিয়ে গঠিত সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স (ওইএ)’র ইফতার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর গুলশানের সেফ’স টেবিলে সংগঠনের সভাপতি দৈনিক যুগান্তরের মো. হাসান শরীফের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নাগরিক প্রতিদিনের লুৎফর রহমান হিমেল, জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের কে এম জিয়াউল হক এবং আরটিভির এম এ এইচ এম কবির আহম্মেদ; সাধারণ সম্পাদক কালবেলার মিজানুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের কামরুল ইসলাম রুবেল, আগামীর সময়ের আনিসুর রহমান বুলবুল; সাংগঠনিক সম্পাদক এশিয়া পোস্টের পলাশ মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনকিলাবের এস এ রহমান গালিব, অর্থ সম্পাদক স্টার নিউজের মঈন বকুল ও অফিস সম্পাদক দীপ্ত টিভির মাসউদ বিন আব্দুর রাজ্জাক।
এছাড়াও কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের শিয়াবুর রহমান শিহাব, আমার দেশের রওশন প্রধান ও বার্তা২৪.কমের মানসুরা চামেলী।
অনুষ্ঠানে অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক যুগান্তরের অনলাইন ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান, ইত্তেফাক ডিজিটালের নিউজ এডিটর রিজুয়ানা রিন্তী, ডেইলি স্টারের ডিজিটাল গ্রোথ এডিটর আজাদ বেগ, একুশে টিভির নিউজ এডিটর (অনলাইন) মো. রিয়াজ উদ্দীন, চ্যানেল২৪ এর যুগ্ম বার্তা সম্পাদক ও অনলাইন ইনচার্জ মাজহার খন্দকার, এখন টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক ও অনলাইন ইনচার্জ আনিসুর সুমন, দৈনিক বাংলাদেশের খবরের ডিজিটাল এডিশনের হেড হাসনাত কাদীর, দেশ টেলিভিশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান, প্রতিদিনের বাংলাদেশের ডিজিটাল ইনচার্জ এস এম আমানূর রহমান, চ্যানেল আইয়ের সিনিয়র নিউজ এডিটর মীর আত্তাকী মাসরুরুজ্জামান, সময় টিভির নিউজ এডিটর (অনলাইন) সায়েদুল মাহমুদ, বাংলানিউজ২৪.কমের হেড অব মাল্টিমিডিয়া মৌসুমী সুলতানা, বৈশাখী টিভির হেড অব ডিজিটাল এইচ এম নাহিয়ান, জিটিভির মাহমুদ সোহেল, ডেইলি সানের অনলাইন ইনচার্জ মওদূদ সুজন, যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিন, এনপিবির আকরাম হোসেন, গ্লোবাল টিভির ইমরান হক, মানবকণ্ঠের হেড অব অনলাইন ফরহাদ হোসেন, নয়াদিগন্তের হেড অব অনলাইন মোস্তাফিজুর রহমান, আরটিভির অনলাইন ইনচার্জ আবু আজাদ, বাংলানিউজ২৪ এর হেড অব ডিজিটাল যাকারিয়া ইবনে ইউসুফ এবং মানবকণ্ঠের তানভীর হাসান।
সংগঠনের নেতারা ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সদস্যদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

