রোববার (২ মার্চ) সপ্তম জাতীয় ভোটার দিবস। এ বছরের ভোটার দিবসের প্রতিপাদ্য হচ্ছে- ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে।’
দিবসটি উদযাপন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন রোববার সকাল সোয়া ৯টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে দিবসটির উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানে অন্য চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব, জুলাই আন্দোলনে আহত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।
উদ্বোধন অনুষ্ঠানের পর সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য র্যালি বের করা হবে। এরপর বেলা ১১টায় নির্বাচন ভবনের বেজমেন্টে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এ সময় সার্বিক নিরাপত্তা বিধান এবং ট্রাফিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে কমিশন।
- এসআইবি/এমজে

