ঢাকার বায়ু দূষণ প্রতিদিনই বাড়ছে। শনিবার (১ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে আইকিউএয়ার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, শহরটির বায়ুর স্কোর ছিল ৩০৪—যা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত। এর ফলে আজ ঢাকার অবস্থান বিশ্বের ১২৫টি শহরের মধ্যে প্রথম।
দূষিত শহরের এই তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে চীনের বেইজিং (২৩৮)। এ ছাড়া তৃতীয় স্থানে রয়েছে উজবেকিস্তানের তাজকেন্ত (২২০) এবং চতুর্থ স্থানে রয়েছে ইরাকের বাগদাদ (১৭৯)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য মানের বায়ু, ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। এর পরের স্কোর ৩০১-এর ওপরে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ বায়ু বলে বিবেচিত হয়।
ডিআর/এটিআর

