Logo

জাতীয়

‘ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার রাজনীতিতে জায়গা পাবে না’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১২:২৯

অ
‘ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার রাজনীতিতে জায়গা পাবে না’

হাসনাত আব্দুল্লাহ

‘ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে জায়গা পাবে না’ বলে মন্তব্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (১ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ মন্তব্য জানান তিনি।

স্ট্যাটাসে হাসনাত লিখেন, ‘রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাব। আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনও করব না।’

তিনি লিখেন, ‘স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না।’

তিনি আরও লিখেন, ‘যা হয়েছে, সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন, এবং ‘যদি’, ‘কিন্তু’, ‘অথবা’ ব্যাতিত আমরা আমাদের ভুল সংশোধন করে নেব।’

ডিআর/এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন