Logo

জাতীয়

দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ : সিইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১০:৩৫

অ
দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ : সিইসি

বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (০২ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের কার্যক্রম উদ্বোধন করে তিনি এ তথ্য জানান।

হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার জানান, এবার দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ এবং মহিলা ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন।

জাতিকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। পরে দিবসটি উপলক্ষে নির্বাচন কমিশন ভবন থেকে একটি বর্ণাঢ্য র‌্যারি বের করা হয়। র‍্যালিটি পর্যটন অফিস পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে।

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে’ -এ প্রতিপাদ্য নিয়ে সপ্তম বারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করেছে নির্বাচন কমিশন। প্রতিবছর ২ মার্চ এ দিবসটি পালন করা হয়।

এসআইবি/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন