Logo

জাতীয়

কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজিতে ৬.৭৫ টাকা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ২০:১৪

অ
কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজিতে ৬.৭৫ টাকা

ছবি : সংগৃহীত

দেশের কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া নির্ধারণ করে নতুন নির্দেশনা জারি করেছে কৃষি বিপণন অধিদপ্তর। এ নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কেজিপ্রতি সর্বোচ্চ ৬ টাকা ৭৫ পয়সা হারে ভাড়া নেওয়া যাবে।

রোববার (২ মার্চ) কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রেজা আহমেদ খানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কৃষি বিপণন আইন ২০১৮-এর ১৬ (খ) ধারার ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এ নির্ধারিত ভাড়া কোল্ড স্টোরেজ ব্যবসায়ীদের জন্য বাধ্যতামূলক হবে বলে জানিয়েছে অধিদপ্তর। কৃষকদের স্বার্থ রক্ষা ও বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাখতে সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এইচকে/ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন