Logo

জাতীয়

মাদক মামলায় ডা. ঈশিতা খালাস

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৪:৫৮

অ
মাদক মামলায় ডা. ঈশিতা খালাস

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় চিকিৎসক ইশরাত রফিক ঈশিতাকে খালাস দিয়েছেন আদালত। 

সোমবার (৩ মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন। আসামিপক্ষের আইনজীবী শেখ কানিজ ফাতেমা এ তথ্য নিশ্চিত করেছেন। 

রায় ঘোষণার সময় ঈশিতা আদালতে উপস্থিত ছিলেন। খালাস পাওয়ার পর তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, ‘যতই মিথ্যা মামলা দেওয়া হোক, সত্য একদিন উন্মোচিত হবেই। এটাই প্রমাণিত হলো।’

এর আগে ২০২১ সালের ১ আগস্ট র‍্যাবের অভিযানে মিরপুর থেকে গ্রেপ্তার হন ডা. ঈশিতা। পরদিন ২ আগস্ট শাহআলী থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, মাদক ও প্রতারণা আইনে তিনটি মামলা দায়ের করা হয়। 

গ্রেপ্তারের পর ১৪ মাস কারাভোগ করেন তিনি। ২০২২ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান। এর মধ্যে ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর সাইবার ট্রাইব্যুনাল তাকে এক বছরের কারাদণ্ড দেন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়।

ঐ রায়ের বিরুদ্ধে আপিল করা হলে গতবছর ২৯ মে হাইকোর্ট তাকে খালাস দেন।

জেএন/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন