Logo

জাতীয়

পতেঙ্গায় পুলিশকে মারধরে জড়িত সবাই গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১৪:০০

অ
পতেঙ্গায় পুলিশকে মারধরে জড়িত সবাই গ্রেপ্তার

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলীর ওপর হামলার ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর পতেঙ্গা আউটার রিং রোড চেকপোস্টে মব তৈরি করে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সবাইকে (১২ জন) গ্রেপ্তার করেছে পুলিশ।’ 

তিনি আরও জানান, ‘পুলিশকে হেনস্থার ঘটনায় পতেঙ্গা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা পতেঙ্গা সী বিচে ত্রাস সৃষ্টি করে এসআই ইউসুফ আলীকে হেনস্তাসহ মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত। এছাড়াও তারা মাদক সেবন ও ছিনতাইয়ে জড়িত।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি রাতে ‘একদল উচ্ছৃঙ্খল জনতা মব তৈরি করে’ এসআই ইউসুফ আলীকে মারধর করে। ঘটনাস্থল থেকে দু’জনকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে গত শনিবার (১ মার্চ) রাতে আরও ১০ জনকে গ্রেপ্তার করে। সব মিলিয়ে এ ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মবের মাধ্যমে সংঘটিত প্রতিটি অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

এনএমএম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন