Logo

জাতীয়

ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় তৃতীয়

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৮:৩৮

অ
ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় তৃতীয়

ঢাকার বায়ু দূষণ প্রতিদিনই বাড়ছে। আন্তর্জাতিক বায়ুর মান পরীক্ষা সংস্থা আইকিউএয়ারের মান অনুযায়ী বুধবার ঢাকার বায়ু অস্বাস্থ্যকর। সংস্থাটির মান অনুসারে দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা তৃতীয় অবস্থানে রয়েছে। 

বুধবার (৫ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে আইকিউএয়ারের ওয়েবসাইটে এ তথ্য পাওয়া যায়। আইকিউএয়ারের মানসূচকে ঢাকার সার্বিক বায়ুর মান ১৭১।

দূষিত বায়ুর তালিকায় প্রথম অবস্থানে রয়েছে নেদারল্যান্ডসের শহর আমস্টারডাম, যার আইকিউএয়ার স্কোর ১৮০। দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার শহর কাম্পালা, যার আইকিউএয়ার স্কোর ১৭৪।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। 

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর বলা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এসআইবি/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন