Logo

জাতীয়

শ্রম আইন সংস্কার করে বিশ্বমানের করার নির্দেশ প্রধান উপদেষ্টার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৭:৫৫

অ
শ্রম আইন সংস্কার করে বিশ্বমানের করার নির্দেশ প্রধান উপদেষ্টার

বুধবার যমুনায় আইএলও’র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস । ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন খাতে কর্মরত লাখ লাখ শ্রমিকের জীবনমান উন্নয়নে শ্রম আইন সংস্কার করে বিশ্বমানের করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আগামী ১০ থেকে ২০ মার্চ জেনেভায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৩তম অধিবেশনকে সামনে রেখে বুধবার (৫ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ নির্দেশনা দেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের ইতিবাচক সবকিছু করতে হবে এবং কাজগুলো করতে হবে। আমরা এখানে কোনো অজুহাত তৈরি করতে আসিনি।’

বাংলাদেশের শ্রম খাতের শ্রমিকদের জন্য বীমা কভারেজ এবং স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

জেনেভায় আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশ হিসেবে অনলাইনে বৈঠকে যোগ দেওয়া প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, বাংলাদেশ ইতোমধ্যে শ্রম খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

তিনি বলেন, ‘কিছু ইতিবাচক উন্নতি হয়েছে। কিন্তু বিশেষজ্ঞদের মধ্যে অনুভূতি হচ্ছে, আমরা এখনও কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছাতে পারিনি।’

উপদেষ্টা সাখাওয়াত হোসেন, সচিব এ এইচ এম শফিকুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের এবং আইএলওর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ টুমো পৌটিয়ানেন বৈঠকে উপস্থিত ছিলেন।

জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়েছিলেন।

ডিআর/বিএইচ


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন