Logo

জাতীয়

সাবেক সিনিয়র সচিব মহিবুলের রিমান্ড শুনানি আজ

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০২:১৬

অ
সাবেক সিনিয়র সচিব মহিবুলের রিমান্ড শুনানি আজ

বে-সামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে (৬৪) রিমান্ডে নেওয়ার আবেদন শুনানির জন্য আজ রোববার (২৪ নভেম্বর) দিন ধার্য রয়েছে।

গত বৃহস্পতিবার মামলার নথি দায়রা জজ আদালতে থাকায় রিমান্ড শুনানি হয়নি। নথি প্রাপ্তি সাপেক্ষে শুনানির দিন নির্ধারণ করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ওই আদেশ দিয়েছিলেন।

যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই ফেরদৌস আলম পাঁচদিন রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়ে আবেদন করেন।

প্রসঙ্গত গত ২০ নভেম্বর রাত ১১টার দিকে রাজধানীর মহাখালীর ডিওএইচএস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় ওই মামলা করা হয়।

জেইউ/ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন