সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের মৃত্যু, বিচারকাজ বন্ধ
আদালত প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৪:০০
সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে রোববার (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে।
তবে প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
জানা গেছে, রোববার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন মারা যান।
এ বিষয়ে গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, ‘সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুযায়ী সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের স্মৃতির প্রতি প্রতি শ্রদ্ধা জানিয়ে উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার ভবনে প্রশাসনিক সকল কাজ চলমান থাকবে।’
জেইউ/এমআই/এনআর/

