Logo

জাতীয়

নতুন নির্বাচন কমিশনের শপথ আজ, জনগণের যত প্রত্যাশা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৩

অ
নতুন নির্বাচন কমিশনের শপথ আজ, জনগণের যত প্রত্যাশা

ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনার শপথ নেবেন রোববার (২৪ নভেম্বর)। বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করাবেন বলে জানিয়েছেন আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নির্বাচন কমিশন। একারণে দেশের জনগণের অনেক উচ্চ প্রত্যাশা থাকে প্রতিষ্ঠানটির উপর।

নতুন কমিশনে কমিশনার হিসেবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। আগামী জাতীয় নির্বাচন আয়োজনের ভার থাকবে এ কমিশনের ওপর।

জনগণ চায় সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছ একটি নির্বাচন। 

এখন প্রশ্ন হলো, নতুন কমিশন কি এসব প্রত্যাশা পূরণ করতে পারবে? এটি নির্ভর করবে তাদের কাজের স্বচ্ছতা, সিদ্ধান্তের স্বাধীনতা এবং জনমানুষের প্রতি তাদের প্রতিশ্রুতির উপর। অনেকেই আশা করছেন, কমিশন নতুন উদ্যম ও সংস্কার নিয়ে তাদের কাজ শুরু করবে। তবে, শুধু সময়ই বলতে পারবে তারা কতটুকু সফল হতে পারবে জনগণের প্রত্যাশা পূরণে।

এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন