অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ আজ রোববার (২৪ নভেম্বর) সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসাথে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
আরও বলা হয়, শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বিষবীয় ভারত সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩১ দশমিক ২ ডিগ্রি এবং আজ সর্বনিম্ন শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় বাতাসের গতিবেগ ছিল পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ০৮-১২ কিলোমিটার।
আজ ভোর ৯ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১১ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় ভোর ৬ টা ২০ মিনিটে।
এমইউ

