Logo

জাতীয়

বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ১৪:৫৬

অ
বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা

ছবি : সংগৃহীত

এবার সরকারি চিকিৎসকদের বিদেশ সফর নিয়ে নতুন নীতিমালা করেছে সরকার। ২০২৫ সাল থেকে স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে থাকা দপ্তর বা সংস্থায় কর্মরত চিকিৎসকরা বছরে দু’বারের বেশি বিদেশে সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ কিংবা কর্মশালায় অংশ নিতে পারবেন না।

রোববার (২৪নভেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক নীতিমালায় এ কথা বলা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে এই নীতিমালা কার্যকর হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্যসেবা বিভাগের অধীন দপ্তর কিংবা সংস্থায় কর্মরত চিকিৎসকদের বৈদেশিক অংশগ্রহণের ক্ষেত্রে এই নীতিমালা অনুসরণ করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

কোনা প্রার্থী ১২ মাসে সর্বোচ্চ দু’বার বিদেশে সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ বা কর্মশালায় যেতে পারবেন। প্রার্থী যে বিষয়ে অভিজ্ঞ বা যে বিষয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত কেবল সেই বিষয়ে আমন্ত্রিত হতে পারবেন। 

ডিআর/এটিআর



Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন