Logo

জাতীয়

ব্যাটারি রিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৩২

অ
ব্যাটারি রিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন

রাজধানীতে তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের আদেশের বিরুদ্ধে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার (২৫ নভেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা গেছে। চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছিলেন। একইসঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে রুল জারি করেন।

বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেলচালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মো. মমিন আলীর করা রিটের প্রেক্ষিতে ওই আদেশ দেন হাইকোর্ট বেঞ্চ।

জেইউ/ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন