ছবি : সংগৃহীত
সম্প্রতি রিকশাচালক ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা লেখেন।
তিনি লেখেন, সবার আগে দেশ, দেশের মানুষ, জনগণের সম্পদ ৷ যদি কেউ অযৌক্তিক কারনে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, সে যে পরিচয়েরই হোক না কেন? তবে দেশের স্বার্থে তাদের প্রতিহত করে জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ৷
ফিজা গাজী নামের এক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন, প্রতিবিপ্লব কি এতোই সোজা? মানে কেউ লোকজন নিয়ে এসে সোহরাওয়ার্দী বা শাহবাগে জড়ো করলো আর প্রতিবিপ্লব হয়ে গেল? আমরা যেকোনো ঘটনাকে প্রতিবিপ্লবের নাম দিয়ে ছোটোখাটো ইস্যুকে অতিরঞ্জিত করে জনমনে আতঙ্ক তৈরি করছি কিনা এটা মাথায় রাখা দরকার।
মো. আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি মন্তব্য করেছেন, কালকে বিশৃঙ্খলা কারা করেছে ? এখনো দেখছি সম্বন্ধয়কদের টনক নড়ছে না, নাকি এরা জনতা থেকে ছিন্ন হয়ে ক্ষমতার কাছে বিক্রি হয়ে গেছে? এ প্রশ্ন এখন জনমনে?
ডিআর/এমআই

