Logo

জাতীয়

ব্যাটারিচালিত রিকশা চলবে

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৭

অ
ব্যাটারিচালিত রিকশা চলবে

ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার জজ।

সোমবার (২৫ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হক ওই আদেশ দেন। 

একই দিন সকালে ব্যাটারিচালিত রিকশা চলাচলে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এর আগে গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। একইসঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে রুলও জারি করেন।

বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মো. মমিন আলীর করা রিটের প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছিল। 

এরপর থেকে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলন করে আসছেন ব্যাটারিচালিত রিকশার চালকরা।

সোমবারও রাজধানীতে হয়েছে আন্দোলন। সর্বশেষ জানা তথ্যমতে  ডিএমপির নতুন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন তারা।

এমএজে/এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন