যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪৮
ছবি : সংগৃহীত
শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ ভাঙচুরের প্রতিবাদে সোমবার ‘মেগা মানডে’ ঘোষণা করে প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা।
ঘোষণা অনুযায়ী ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) হামলা ও ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
দুপুর ১২টার দিকে সোহরাওয়ার্দী কলেজ ও নজরুল কলেজের শত শত শিক্ষার্থী মোল্লা কলেজে গিয়ে হামলা চালান। সেখানে মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতার সঙ্গে সোহরাওয়ার্দী ও নজরুল কলেজ শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলে।
ডিআর/ এটিআর

