রাজধানীর গুলশানে নতুন ইউএন হাউজ উদ্বোধন করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার (১৫ মার্চ) সকালে এই উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনের পর জাতিসংঘ মহাসচিব নিজে ইউএন হাউজের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে ঘুরে ঘুরে দেখেন এবং বিভিন্ন ছবি দেখে মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
জানা গেছে, জাতিসংঘ মহাসচিব গুতেরেস দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি গোলটেবিল আলোচনায় অংশ নেবেন। এরপর তিনি তরুণ ও সুশীলসমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন।
বিকেলে জাতিসংঘ মহাসচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
- ডিআর/এমজে

