Logo

জাতীয়

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৯:৩২

অ
ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

ঢাকার বায়ু দূষণ প্রতিদিনই বাড়ছে। আন্তর্জাতিক বায়ুর মান পরীক্ষা সংস্থা আইকিউএয়ারের মান অনুসারে সোমবার (১৭ মার্চ) ঢাকার বায়ু অস্বাস্থ্যকর।

সংস্থাটির মান অনুযায়ী দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা বারোতম অবস্থানে রয়েছে।সকাল ৯ টায় আইকিউএয়ারের ওয়েভ সাইটে এ তথ্য পাওয়া যায়। আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার সার্বিক বায়ুর মান ১০৫।

দূষিত বায়ুর তালিকায় প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর যার আইকিউ স্কোর ২০৪। দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের শহর কায়রো যার আইকিউ স্কোর ১৯২ ।তৃতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের শহর চাইয়াংমাই যার আইকিউ স্কোর ১৮২।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এসআইবি/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন