ছবি : সংগৃহীত
সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।এসময় দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে।
সোমবার (১৭ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এদিকে মার্চ মাসে বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও জেলাসমূহের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।
শনিবার(১৫ মার্চ) তিনি তার ভেরিফাইড ফেইসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান। তিনি জানান, আগামী ২০ থেকে ২৩ শে মার্চ খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাসমূহের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
তিনি আরও জানান, ২৮ থেকে ৩১ শে মার্চ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের জেলাসমূহের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
এসআইবি/এমআই

