Logo

জাতীয়

আজও অস্বাস্থ্যকর রাজধানীর বায়ু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৮:২৩

অ
আজও অস্বাস্থ্যকর রাজধানীর বায়ু

ছবি : সংগৃহীত

বেশ কয়েকদিন ধরে কমছে না রাজধানী ঢাকার বায়ু দূষণ। প্রতিদিনই ভয়াবহ রূপ নিচ্ছে জনবহুল এই শহরের বাতাস। আইকিউএয়ারের মান অনুসারে আজও শহরটির বায়ু ভালো নেই। বুধবার (১৯ মার্চ) সকাল ৮টা ১৫ মিনিটে ওয়েবসাইটিতে দেখা গেছে, ১৯২ স্কোর নিয়ে বায় দূষণে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা।

এ সময় তালিকার প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (২২২), দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি (২২০)। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে বাহরাইনের মানামা (১৭৭) এবং পোল্যান্ডের রোক্লাউ (১৭২)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য মানের বায়ু, ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। এর পরের স্কোর ৩০১-এর ওপরে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ বায়ু বলে বিবেচিত হয়।

ডিআর/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন