Logo

জাতীয়

ভোটার হতে চান ৪২ হাজার প্রবাসী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:৩৪

অ
ভোটার হতে চান ৪২ হাজার প্রবাসী

ভোটার হওয়ার জন্য গত নয় মাসে ৪২ হাজার প্রবাসী আবেদন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) শাখার তৈরি করা এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাজ্য, সৌদি আরব, কাতার, কুয়েত ও মালয়েশিয়া—এই সাত দেশে দূতাবাসেরর মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে ইসি। এক্ষেত্রে অনলাইনে আবেদন করে দূতাবাসে এসে ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করতে হচ্ছে।

জানা গেছে, সাতটি দেশ থেকে মোট আবেদন পড়েছে ৪২ হাজার ২৬৯টি। এদের মধ্যে যাচাই-বাছাইয়ে বাদ পড়েছে তিন হাজার ৪০১টি আবেদন। উপজেলা নির্বাচন অফিসে তদন্ত প্রক্রিয়াধীন আছে ২০ হাজার ১৮৪টি আবেদন।

তদন্ত শেষে আবেদন অনুমোদন হয়েছে ১৭ হাজার ৬০৭ জনের। অনুমোদনের অপেক্ষায় আছে ৪৫৭ জনের আবেদন। আর সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ দূতাবাস থেকে আঙুলের ছাপ ও ছবি নেওয়া হয়েছে ২২ হাজার ১২৮ জনের।

সবচেয়ে বেশি আবেদন পড়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে। দেশটি থেকে আবেদন সংখ্যা ১৮ হাজার ৫৮৯টি। আর সবচেয়ে কম আবেদন পড়েছে মালয়েশিয়ায় (৭৮৪ জন)। গত বছরের মে থেকে এই আবেদনগুলো এসেছে।

উল্লেখ্য, সবশেষ হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি  ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

এসআইবি/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন