পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব উঠতে পারে। এটি অনুমোদন হলে সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিনের ছুটি পাবেন।
বুধবার (১৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সেই হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মার্চ (শুক্রবার) থেকে ২ এপ্রিল (বুধবার) পর্যন্ত সরকারি ছুটি থাকবে। তবে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটি ঘোষণা হলে এরপরের দুই দিন (৪ ও ৫ এপ্রিল) সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিন ছুটি উপভোগ করতে পারবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনি ও রোববার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গল ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি। এ হিসাবে সবমিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা ৬ দিন ছুটি পাবেন।
গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচদিন ছুটির অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। আগে এ ছুটি ছিল ৩ দিন। গত ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ডিআর/এমবি

