ঢাকার বায়ু দূষণ প্রতিদিনই বাড়ছে। আন্তর্জাতিক বায়ুর মান পরীক্ষা সংস্থা আইকিউএয়ারের মান অনুযায়ী, বৃহস্পতিবার ঢাকার বায়ু অস্বাস্থ্যকর। সংস্থাটির মান অনুযায়ী দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা চতুর্থ অবস্থানে রয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টায় আইকিউএয়ারের ওয়েবসাইটে এ তথ্য পাওয়া যায়।
আইকিউএয়ারের মানসূচকে ঢাকার সার্বিক বায়ুর মান ১৫৮।
দূষিত বায়ুর তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ভারতের শহর দিল্লি, যার আইকিউ স্কোর ২২৮। দ্বিতীয় অবস্থানে রয়েছে আলজেরিয়ার শহর আলজিয়ার্স, যার আইকিউ স্কোর ২২০। তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের শহর কাঠমান্ডু, যার আইকিউ স্কোর ১৭৪।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় বায়ুর মান। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এসআইবি/এমবি

