৪৩তম বিসিএসের গেজেট বঞ্চিতদের যমুনা অভিমুখে পদযাত্রা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৩:০২
ছবি : বাংলাদেশের খবর
৪৩তম বিসিএসের দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া অফিসারদের ঈদের আগেই গেজেটভুক্ত করে যোগদান নিশ্চিত করার দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা অভিমুখে পদযাত্রা করেছেন গেজেটবঞ্চিতরা।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর রাজু ভাস্কর্য থেকে এ যাত্রা শুরু করেন তারা। তবে শাহবাগে পুলিশি বাধার মুখে পদযাত্রাটি থেমে যায়। পরে আন্দোলনকারীদের থেকে পাঁচজন প্রতিনিধি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান।
পদযাত্রায় ‘ঈদের আগেই গেজেট চাই, গেজেট নিয়ে ফিরতে চাই’, দাবি মোদের একটাই, অবিলম্বে গেজেট চাই’, গেজেটেই যুক্তি, গেজেটেই মুক্তি’, বঞ্চিত আর থাকব না, গেজেট ছাড়া ফিরব না’— ইত্যাদি স্লোগান সম্বলিত ফ্যাস্টুন দেখা যায়।
এর আগে, বুধবার (১৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করেন গেজেটবঞ্চিতরা। এদিনও পুলিশি বাধার মুখে থেমে যেতে হয় তাদের।
ডিআর/এটিআর

