লড়াইয়ের দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা প্রস্তুত : সারজিস
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৬:২২
সারজিস আলম
লড়াইয়ের দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (২১ মার্চ) বিকেল ৪টা ১২ মিনিটে তার নিজস্ব ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
তিনি লেখেন, ‘লড়াইয়ের দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা প্রস্তুত। গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধকরণ পর্যন্ত এ লড়াই চলবে।’
ডিআর/এমআই

