Logo

জাতীয়

আইনজীবী হত্যার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, তদন্তের নির্দেশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১৫:২৩

অ
আইনজীবী হত্যার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, তদন্তের নির্দেশ

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই হত্যার তদন্ত ও বিচার হবে জানিয়ে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৬নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে তার ভেরিফায়েড ফেসবুক পেজেও এ বার্তায় দেওয়া হয়েছে। 

সরকারপ্রধানের ফেসবুক পেইজে লেখা হয়, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ চট্টগ্রাম বন্দর শহরে একজন আইনজীবীকে হত্যার নিন্দা জানিয়েছেন। তিনি হত্যার তদন্ত এবং উপযুক্ত আইনি কোর্সের নির্দেশ দিয়েছেন।’


মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্ট

সবাইকে শান্ত থাকার আহ্বার জানিয়ে পেজে লেখা হয়, ‘তিনি মানুষকে শান্ত থাকার এবং যেকোনো অপ্রীতিকর কাজে অংশগ্রহণ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়াও তিনি আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন বন্দর শহরের নিরাপত্তা জোরদার করতে, সমস্ত দুর্বল এলাকাসহ।’

এদিকে যেকোনো মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত রাখতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বলেও স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে পুলিশের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষ ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে (৩৫) কুপিয়ে হত্যা করে ইসকন সদস্যরা।

নিহত সাইফুল ইসলাম চট্টগ্রাম আদালতের সহকারী সরকারি কৌঁসুলি ছিলেন। তিনি চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ইউনিয়নের চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে। বিকেল সাড়ে ৪টার দিকে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিআর/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন