Logo

জাতীয়

‘দাবির শহর’ ঢাকা, ভোগান্তিতে মানুষ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০২:৩১

অ

ইট-পাথরের শহর রাজধানী ঢাকা। কার্যত এখন আন্দোলনের শহরে পরিণত হয়েছে। নানা দাবিতে কথায় কথায় চলছে রাজপথ অবরোধ। কোথাও কোথাও অগ্নিসংযোগসহ সংঘাত-সহিংসতার ঘটনাও এখন নিত্যনৈমিত্তিক বিষয়। এতে করে ভোগান্তিতে পড়েছে এই শহরের মানুষ।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে। নতুন বাংলাদেশ বিনির্মাণের গুরুদায়িত্ব কাঁধে তুলে নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। গত ৮ আগস্ট তার নেতৃত্বে যাত্রা শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার। 

মানুষের আশা ছিল শান্তির পথে, উন্নয়নের পথে, গণতন্ত্রের পথের এই যাত্রায় মানুষ ফিরে পাবে ন্যায়বিচার, মানবাধিকার এবং সামাজিক মর্যাদা। 

কখনো আনসার, কখনো প্যাডেলচালিত রিকশার চালক, কখনো ব্যাটারিচালিত রিকশাচালক, কখনো গার্মেন্ট শ্রমিক, কখনো শিক্ষক-চিকিৎসক-নার্স, কখনো সরকারি-বেসরকারি পর্যায়ের চাকরিজীবী, কখনো পল্লী বিদ্যুতের কর্মচারী, শিক্ষার্থী-নাট্যকর্মীসহ পেশাজীবীরা, আবার কখনো চাকরিতে ৩৫ বয়স প্রত্যাশীরা দাবি-দফা নিয়ে রাস্তায় নেমে পড়েছেন।

নানা দাবিকে ঘিরে কমবেশি প্রতিদিনই তৈরি হচ্ছে খণ্ড খণ্ড আন্দোলন। এর মধ্য দিয়ে রাজধানী ঢাকা যেন হয়ে উঠেছে দাবি আদায়ের আন্দোলনের শহর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম বলেন, বর্তমান সরকারের কাছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চাওয়া-পাওয়া থাকা স্বাভাবিক। তবে শুরুতেই অতিরিক্ত আন্দোলন হলে সেটি আবার সরকারের জন্যই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। 

আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক নূর খান বলেন, গত ১৫ বছরে অনেক বৈষম্য এবং অনিয়মের কারণে অনেকেই বঞ্চিত হয়েছে। তারা মনে করছেন, এখনই সময় এই বৈষম্য অবসানের। সরকার এখনই সব যৌক্তিক দাবি পূরণ করতে পারবে কিনা। তাই উভয় পক্ষকেই সহনশীল হতে হবে।

এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন