প্রতিকী ছবি
আসন্ন ঈদুল ফিতরের ট্রেনযাত্রার প্রথম ট্রেন ঢাকা ছেড়ে গেছে। সোমবার (২৪ মার্চ) ভোর ৬টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। এ ট্রেনের মাধ্যমে ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু হয়েছে।
সাধারণ যাত্রীদের ঈদযাত্রা নির্বঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে বিষয়টি জানা গেছে।
আজ সোমবার (২৪ মার্চ) যারা যাত্রা করেছেন, তাদের অগ্রীম আসনের টিকিট গত ১৪ মার্চ বিক্রি করেছে রেলওয়ে। যথাক্রমে এই টিকিট বিক্রি চলেছে গত ২০ মার্চ পর্যন্ত। কর্মপরিকল্পনায় বলা হয়েছে— বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সকল বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হবে।
- এসআইবি/এমজে

