ঢাকার বায়ু দূষণ প্রতিদিনই বাড়ছে। আন্তর্জাতিক বায়ুর মান পরীক্ষা সংস্থা আইকিউএয়ারের মান অনুসারে সোমবার ঢাকার বায়ু অস্বাস্থ্যকর। সংস্থাটির মান অনুযায়ী দূষিত বায়ুর শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকাল ৮টায় আইকিউএয়ারের ওয়েবসাইটে এ তথ্য পাওয়া যায়। আইকিউএয়ারের মানসূচকে ঢাকার সার্বিক বায়ুর মান ১৭৭।
দূষিত বায়ুর তালিকায় প্রথম অবস্থানে রয়েছে সেনেগালের শহর ডাকার, যার আইকিউ স্কোর ২২৮। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের শহর দিল্লি, যার আইকিউ স্কোর ২১৬। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার আইকিউ স্কোর ১৯৭।
চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের শহর হানয়, যার আইকিউ স্কোর ১৮৯। পঞ্চম অবস্থানে রয়েছে থাইল্যান্ডের শহর চিয়াং মাই, যার আইকিউ স্কোর ১৮১।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় বায়ুর মান। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এসআইবি/এমবি

