Logo

জাতীয়

যেকোনো মুহূর্তে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৫:১৯

অ
যেকোনো মুহূর্তে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব

নাসিমুল গনি। ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘যেকোনো মুহূর্তে দেশে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে’— এমন গুজব ছড়িয়ে পড়লেও এর কোনো সত্যতা নেই বলে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

সোমবার (২৪ মার্চ) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বিষয়টিকে ‘গুজব’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘দেশে জরুরি অবস্থা জারির বিষয়ে যে গুজব ছড়ানো হয়েছে, তার কোনো ভিত্তি নেই। বিষয়টি নিয়ে মন্তব্য করারও কিছু নেই।’ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সমুদ্রপথে অবৈধভাবে যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিউর) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

এর আগে গতকাল রোববার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জরুরি অবস্থা আসছে’— এমন নানা পোস্ট ঘুরে বেড়াতে থাকে। কেউ কেউ এ বিষয়ে ধর্মীয় মন্তব্য করতেও দেখা যায়। একই সঙ্গে সেনাবাহিনীর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ গ্রেপ্তার হয়েছেন— এমন তথ্যও ছড়ায়। তবে আজ (সোমবার) সকাল পর্যন্ত এসব দাবির সত্যতা মেলেনি।

সিনিয়র সচিব আরও বলেন, ‘দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রাজধানীজুড়ে পুলিশের নিয়মিত তৎপরতা চলছে। আসন্ন ঈদ উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।’

এনএমএম/এইচকে 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন