Logo

জাতীয়

‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৭:০২

অ
‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন

‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন উজ্জল রায় নামের এক ব্যক্তি। সোমবার (২৪ মার্চ) নির্বাচনের সচিব বরাবর নিবন্ধন আবেদন জমা দেন তিনি।

নিবন্ধন আবেদনে দেখা যায়, ‘আওয়ামী লিগ’ নামে রাজনৈতিক দল হিসেবে আবেদন করেছেন তিনি। প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন আবেদনকারী। এই দলের প্রধান কার্যালয় ‘বঙ্গবন্ধু এভিনিউ’ উল্লেখ করেছেন। দলটি গঠনের তারিখ দেওয়া হয়েছে সোমবার (২৪ মার্চ) এবং এই দলের কমিটির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলে জানিয়েছে। তবে কোন সালের ৩০ এপ্রিল এ দলের কমিটির মেয়াদ শেষ হবে তা উল্লেখ করেননি।

আবেদন থেকে আরও জানা যায়, তিনি নির্বাচনি এলাকা দিনাজপুর-৫ আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন বলে উল্লেখ রয়েছে। এ ছাড়া আবেদনে কোনো ব্যাংক হিসাব না দিলেও দলটি পরিচালনায় ব্যক্তিগত তহবিলের কথা উল্লেখ করেন তিনি।

  • এসআইবি/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন