Logo

জাতীয়

‘ইসকন’ নিষিদ্ধের দাবি সারজিসের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৩৮

অ
‘ইসকন’ নিষিদ্ধের দাবি সারজিসের

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। ছবি : সংগৃহীত

ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। 

বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম নগরীর টাইগারপাস মোড়ে আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান। এসময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন।

সার্জিস আলম বলেন, ‘আইনজীবী হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এটি হবে সরকারের বিচার ব্যবস্থার অন্যতম ব্যর্থতা। যারা ইসকন নামের উগ্রপন্থী দল হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করে বাংলাদেশের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে তাদের নিষিদ্ধ করা হোক।’

ডিআর/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন