Logo

জাতীয়

ঈদযাত্রায় র‍্যাবের তিন স্তরের নিরাপত্তা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১১:২৬

অ
ঈদযাত্রায় র‍্যাবের তিন স্তরের নিরাপত্তা

ফাইল ছবি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৭ মার্চ) র‍্যাব-৪ এর সিও লে. কর্নেল মো. মাহবুব আলম এ তথ্য জানিয়েছেন।

তিনটি স্তরের প্রথমস্তরে রয়েছে ২৪টি টহল কার্যক্রম পরিচালনা। দ্বিতীয় স্তরে রয়েছে ছিনতাইকারী ও মলমপার্টি দৌরাত্ম রোধে সাদা পোশাকে র‍্যাব সদস্যদের টহল। তৃতীয় স্তরে রয়েছে মোবাইল স্ট্রাইকিং কোর্ট।

যাতে তাৎক্ষণিকভাবে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়। গাড়ি ভাড়া নিয়েও কোনো অভিযোগ পেলে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

র‍্যাব-৪ এর সিও বলেন, এছাড়াও শপিং সেন্টার ও বাস টার্মিনালেও নিয়মিত টহল দেয়া হচ্ছে।

লে. কর্নেল মাহবুব আলম বাসা-বাড়ি ত্যাগের পূর্বে পর্যাপ্ত নিরাপত্তা যাচাই করতে বলেন। রাস্তায় কারও থেকে খাদ্য গ্রহণ ও কথার প্ররোচনায় না পড়ার পরামর্শ দিয়েছেন।

এনএমএম/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন