Logo

জাতীয়

অনাকাঙ্ক্ষিত কিছু নজরে এলেই আইনশৃঙ্খলা বাহিনীকে জানান : র‍্যাব

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১৫:১৬

অ
অনাকাঙ্ক্ষিত কিছু নজরে এলেই আইনশৃঙ্খলা বাহিনীকে জানান : র‍্যাব

ঈদুল ফিতরের ছুটিতে রাজধানীতে অনাকাঙ্ক্ষিত কিছু নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানিয়েছে র‌্যাব৷

শনিবার (২৯ মার্চ) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান র‌্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ।

তিনি জানান, পবিত্র রমজান এবং ঈদুল ফিতরে রাজধানীবাসীকে নিরাপত্তার চাদরে ঢাকতে তিনটি ধাপে কাজ করেছে র‌্যাব। চলতি রমজানে ৩০ জন ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

ঈদের ছুটিকালীন ঢাকার বিভিন্ন পয়েন্টে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

এনএমএম/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন