Logo

জাতীয়

ঈদের ছুটিতে ২ দিনে ঢাকা ছেড়েছেন ৪১ লাখ সিমধারী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ২১:০২

অ
ঈদের ছুটিতে ২ দিনে ঢাকা ছেড়েছেন ৪১ লাখ সিমধারী

ঈদুল ফিতর উদযাপনের জন্য রাজধানী ঢাকা ছাড়ছেন বিপুলসংখ্যক মানুষ। ছবি : বাংলাদেশের খবর

ঈদুল ফিতর উদযাপনের জন্য রাজধানী ঢাকা ছেড়েছেন বিপুলসংখ্যক মানুষ। গত দুই দিনে (২৮ ও ২৯ মার্চ) প্রায় ৪১ লাখ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন বলে জানা গেছে।  

রোববার (৩০ মার্চ) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে এ তথ্য প্রকাশ করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (২৮ মার্চ) রাজধানী ছেড়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৩৩৭ জন সিম ব্যবহারকারী, আর শনিবার (২৯ মার্চ) ঢাকা ছেড়েছেন ২১ লাখ ৯৫ হাজার ৮৪ জন।  

চারটি প্রধান মোবাইল অপারেটরের সিম ব্যবহারকারীদের তথ্য পোস্টে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে গ্রামীণফোনের ৮ লাখ ১৬ হাজার ৫০২, রবির ৪ লাখ ৪৭ হাজার ৬৭৬, বাংলালিংকের ৫ লাখ ৩৮ হাজার ২৯৬ এবং টেলিটকের ৯৭ হাজার ৬৩ জন সিম ব্যবহারকারী শুক্রবার ঢাকা ছাড়েন।  

প্রেস সচিবের দেওয়া তথ্যমতে, ২৮ মার্চ ২৪ ঘণ্টায় ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭ জন রাজধানী ছাড়লেও একই সময়ে ঢাকায় প্রবেশ করেছেন ৬ লাখ ১২ হাজার ৩৩২ জন। শনিবারও প্রায় একই চিত্র দেখা গেছে, সেদিন ঢাকা ছেড়েছেন ২১ লাখ ৯৫ হাজার ৮৪ জন, আর প্রবেশ করেছেন ৫ লাখ ৮৮ হাজার ৪ জন।  

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন