Logo

জাতীয়

বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি, ঈদগাহে প্রধান উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০০:২৪

অ
বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি, ঈদগাহে প্রধান উপদেষ্টা

সোমবার (৩১ মার্চ) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রোববার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ঈদুল ফিতর উপল‌ক্ষে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮ টায়।

চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ঈদুল ফিতরের নামাজ বঙ্গভবনে আদায় করবেন। আর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ পড়বেন।

ঈদের দিন বিকেল ৪টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার তার কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। 

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন