Logo

জাতীয়

ঢাকায় সুলতানি আমলের আদলে ঈদ মিছিল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১০:৪৮

অ
ঢাকায় সুলতানি আমলের আদলে ঈদ মিছিল

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে সুলতানি আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল হয়েছে। এ আনন্দ মিছিলে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার অসংখ্য মানুষ। সোমবার (৩১ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে এ আনন্দ মিছিল শুরু হয়। 

মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক দিয়ে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয়।

সরেজমিনে দেখা যায়, ঈদের জামাত শেষ হতেই বেজে ওঠে ব্যান্ডপার্টির বাজনা, বাজতে থাকে সেই মধুর সুর ‘ও মোর রমজানের ওই রোজার শেষে’। এ সময় হাজার হাজার মানুষ একত্রে ঈদ আনন্দের মেতে ওঠেন।

এ ছাড়া মিছিলের শুরুতে ছিল পাঁচটি ঘোড়ার গাড়ি। মিছিলে থাকছে মোট ১৫টি ঘোড়ার গাড়ি।

মিছিলে অংশ নেওয়া মুসুল্লিরা বলছেন, ‘অনেকদিন পর শহরে এভাবে ঈদ উদযাপিত হচ্ছে। খুবই ভালো লাগছে।’

এনএমএম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন