Logo

জাতীয়

৬ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৯:১১

অ
৬ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের ৬ বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে করে দিনের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে অধিদপ্তরটি।

শনিবার (৫ এপ্রিল) সকালে আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ময়সনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এটিআর/এসআইবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন