Logo

জাতীয়

দেড়মাস পর ডেঙ্গুতে একজনের মৃত্যু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৮:৪৫

অ
দেড়মাস পর ডেঙ্গুতে একজনের মৃত্যু

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে শনিবার একজনের মৃত্যু হয়েছে। প্রায় দেড়মাস পর ডেঙ্গুতে একজনের মৃত্যু হলো। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল এক হাজার ৯০২ জন।

শনিবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ডেঙ্গু আক্রান্তদের মধ্যে একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ মারা যাওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় চারজন, খুলনা বিভাগে একজন ও বরিশাল বিভাগে পাঁচজন ভর্তি হয়েছেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে গত একদিনে কোনো রোগী ভর্তি হননি।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭৬ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৩৩ জন, আর ৪৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

  • এসআইবি/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন