Logo

জাতীয়

ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৮:২২

অ
ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

ঢাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালিত হচ্ছে।  

সোমবার (৭ এপ্রিল) এই বিক্ষোভ চলার মধ্যেই সতর্কতা জারি করে দূতাবাস। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন ছাত্রসংগঠন, রাজনৈতিক দল ও নাগরিক সংগঠন এ বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এই সতর্কতার অংশ হিসেবে দুপুরের পর দূতাবাস থেকে দেওয়া বিভিন্ন সেবাও সীমিত করা হয়েছে।

মার্কিন দূতাবাস এক বিবৃতির মাধ্যমে বাংলাদেশে অবস্থানরত দেশটির নাগরিকদের বড় ধরনের জমায়েত ও বিক্ষোভের স্থানগুলো এড়িয়ে চলতে নির্দেশনা দিয়েছে।

এর আগে, সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে গুলশানে মার্কিন দূতাবাস এলাকায় মিছিল বের করে একদল তরুণ। মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেয় তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিলটির সামনে ছিলেন পুলিশ সদস্যরা।  

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই মার্কিন দূতাবাস ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। দূতাবাসের সামনে অবস্থান নেয় সেনাবাহিনী।

 এনএমএম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন