Logo

জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৩

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৮:৫৩

অ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৩

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৭৭ জন।

সোমবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগের পাঁচ জন, চট্টগ্রাম বিভাগের ৬ জন,বরিশাল বিভাগের  ১২ জন রোগী রয়েছেন।

উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে।

এসআইবি/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন