Logo

জাতীয়

ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১০:৪৪

অ
ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার

হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, ‘সোমবার (৭ এপ্রিল) রাতে রাজধানীর উত্তরায় তুরিনের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

‘তুরিনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যার উদ্দেশে গুলি করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।’

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন