ইন্দোনেশিয়াগামী নৌযান থেকে নারী-শিশুসহ ১২৫ জন উদ্ধার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৮:০২
গভীর সমুদ্রে টহল দেওয়ার সময় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’ একটি নৌযান আটক করেছে। নারী ও শিশুসহ ১২৫ জনকে নিয়ে নৌযানটি অবৈধভাবে ইন্দোনেশিয়ায় যাচ্ছিল। সেখান থেকে তাদের উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’ গভীর সমুদ্রে টহলকালে নারী ও শিশুসহ ১২৫ জনকে নিয়ে অবৈধভাবে ইন্দোনেশিয়াগামী একটি নৌযান আটক করে। নিয়মিত টহলের অংশ হিসেবে এ অভিযান চালায় নৌবাহিনী।
এনএমএম/এমএইচএস

