Logo

জাতীয়

হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও টিকা কেন্দ্রের তালিকা প্রকাশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ২০:৩৯

অ
হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও টিকা কেন্দ্রের তালিকা প্রকাশ

২০২৫ সালের হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার (৮ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা করেছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছ, এবারের হজযাত্রীরা সারাদেশের মোট ৮০টি স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ করতে পারবেন। এসব কেন্দ্রের মধ্যে ঢাকা জেলার বাইরের সিভিল সার্জন অফিসগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

ঢাকা মহানগরীতে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বাংলাদেশ সচিবালয় ক্লিনিক।  

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ঢাকার বাইরের মেডিকেল কলেজ হাসপাতালগুলোর মধ্যে রয়েছে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল এবং দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল।  

হজযাত্রীরা টিকা গ্রহণের আগে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সুপারিশকৃত ৭টি স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সঙ্গে নিয়ে আসতে হবে। পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে ইউরিন আর/এম/ই, র‌্যান্ডম ব্লাড সুগার (আর.বি.এস), এক্সরে চেস্ট পি/এ ভিউ, ইসিজি, সেরাম ক্রেটিনাইন, সিবিসি উইথ ইএসআর ও ব্লাড গ্রুপিং অ্যান্ড আরএইচ টাইপিং।

এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য ধর্ম মন্ত্রণালয়ের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দেয়া হয়েছে।

 এইচকে/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন