গাজায় গণহত্যা
হর্ন বাজিয়ে রেলের লোকমাস্টারদের প্রতিবাদ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১২:৪৭
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে এক অভিনব প্রতিবাদ জানাল বাংলাদেশ রেলের লোকোমোটিভ মাস্টাররা।
বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় দেশের বিভিন্ন রেলওয়ে স্টেশন, ট্রেন, শেড এবং সান্টিংয়ে অবস্থানরত লোকোমোটিভ মাস্টাররা একযোগে ৩০ সেকেন্ড ধরে ট্রেনের হর্ন বাজিয়ে এ প্রতিবাদ জানান।
বাংলাদেশ রেলওয়ের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘মঙ্গলবার (৮ এপ্রিল) আমরা এই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করি।’
‘মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আমাদের অবস্থান জানাতে চাই। ইসরায়েল যেভাবে গাজার নিরীহ মানুষদের ওপর আক্রমণ চালাচ্ছে, তা আমরা তীব্রভাবে নিন্দা জানাই।’
এসআইবি/এটিআর

