Logo

জাতীয়

দীপু মনি ও তার স্বামীর ২২ ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৭:৫৭

অ
দীপু মনি ও তার স্বামীর ২২ ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির ১৮ ও তার স্বামী তাওফিক নেওয়াজের ৪টি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবের মধ্যে ৬ কোটি ১৭ লাখ ৭৪ হাজার ৩৭১ টাকা রয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদক তাদের পক্ষে পৃথক দুটি আবেদনের মাধ্যমে এ সম্পদ ফ্রিজ করার আবেদন করেছিল। যা আদালত মঞ্জুর করেছে।

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন