Logo

জাতীয়

ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৮:১১

অ
ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

ঢাকার বায়ু দূষণ বেড়েই চলছে। শুক্রবার (১১ এপ্রিল) ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর ছিল। আন্তর্জাতিক বায়ুর মান পরীক্ষা সংস্থা আইকিউএয়ারের মান অনুসারে এ তথ্য জানা গেছে। 

সংস্থাটির মান অনুযায়ী দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা ১১তম অবস্থানে রয়েছে। আইকিউএয়ারের মানসূচকে ঢাকার সার্বিক বায়ুর মান ১৩৯।

দূষিত বায়ুর তালিকায় প্রথম অবস্থানে রয়েছে কুয়েতের শহর কুয়েত সিটি। যার আইকিউ স্কোর ২ হাজার ৫। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরাকের শহর বাগদাদ। যার আইকিউ স্কোর ৭৫৪। তৃতীয় অবস্থানে রয়েছে সৌদি আরবের শহর রিয়াদ। যার আইকিউ স্কোর ২২৪।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় বায়ুর মান। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এসআইবি/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন